দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমিসেবা নিতে আসা নাগরিকদের হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় ফরিদা খানম বলেন, নাগরিকরা কোনো ব্যক্তির কাছ থেকে নয়, রাষ্ট্রের কাছ থেকে ভূমিসেবা নিতে আসেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। ভূমি সেবায় গাফিলতি, অনিয়ম কিংবা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করার পাশাপাশি নামজারি, খতিয়ান ও মিউটেশনসহ বিভিন্ন আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ঘুষ নেওয়া, অতিরিক্ত অর্থ আদায়, ফাইল আটকে রাখা কিংবা দালালের মাধ্যমে সেবা দেওয়ার কোনো সুযোগ নেই। এসব বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি অফিসগুলোকে দালালমুক্ত রাখারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নাগরিকদের সরকারি ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা পাওয়ার নির্ধারিত সময় সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়ার কথা বলেন।
নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, সাধারণ মানুষের কাছে জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভূমি অফিসে এসে কেউ যেন অপমানিত বা হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
ভূমি উন্নয়ন কর আদায়ে ১১০ শতাংশ
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা জেলায় সাধারণ খাতে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮০ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৮৬ টাকা, যা নির্ধারিত দাবির ১১০ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া সংস্থার ভূমি উন্নয়ন কর হিসেবে ২৬ কোটি ১১ লাখ ১১ হাজার ১৬০ টাকা এবং অর্পিত সম্পত্তির লিজমানি হিসেবে ৮ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা আদায় হয়েছে।
রাজস্ব আদায়ে সাফল্যের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ অর্জন তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার ফল।
সভায় ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, ভূমিসেবা সহজীকরণ এবং নাগরিক ভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যে আই